ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

৪৭ দিনের ছুটিতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়

শিক্ষাঙ্গন ২২৬৭৭ বার পঠিত

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock শনিবার দুপুর ০৩:০৩, ৪ মে, ২০১৯

মোঃ ইসমাইল, রাবি প্রতিনিধিঃ পবিত্র রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে মোট ৪৭ দিনের ছুটি পাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। আগামী ৮ মে বুধবার থেকে ছুটি শুরু হয়ে চলবে ২৩ জুন পর্যন্ত। বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে যে ছুটি দেয়া আছে সেটি বহাল আছে। ছুটি পরিবর্তনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৮ মে থেকে ২৩ জুন পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ২ জুন থেকে ২২ জুন পর্যন্ত বন্ধ থাকবে। আর আগামী ২৪ জুন সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের নিয়মানুসারে ক্লাস-পরীক্ষা যথারীতি শুরু হবে।

এদিকে দীর্ঘ ছুটিতে আবাসিক হলসমূহ খোলা থাকবে কি-না জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ড. আমিনুল ইসলাম জানান, এখনো প্রাধ্যক্ষ পরিষদের মিটিং হয়নি। মিটিংয়ে বিষয়টি নিয়ে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT