ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

হোল্ডিং ও জন্ম নিবন্ধনসহ বিভিন্ন নাগরিক সুবিধা চেয়ে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock রবিবার বিকেল ০৪:০৭, ১২ সেপ্টেম্বর, ২০২১

চাঁপাইনবাবগঞ্জে বাড়ির হোল্ডিং ও জন্মনিবন্ধনসহ বিভিন্ন নাগরিক সুবিধা চেয়ে মানববন্ধন করেছে পৌর এলাকার ১১নং ওয়ার্ডের সাধারণ নাগরিকগণ।

রবিবার দুপুরে চর ইসলামাবাদ এলাকায় সাধারণ নাগরিকের ব্যানারে মানববন্ধনে বক্তব্য রাখেন ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. সাইদুর রহমান, সমাজসেবক দুরুল হুদা, মোহাম্মদ বাহার আলী প্রমুখ।

মানববন্ধন বক্তাগণ জানান, ১৯৮৭ সালে চর ইসলামাবাদ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মধ্যে গঠন করা হলেও সীমানা জটিলতায় এখানকার নাগরিকগণ ছেলেমেয়েদের জন্য জন্ম নিবন্ধন, হোল্ডিং ট্যাক্স দেওয়া থেকে বঞ্চিত হচ্ছে। হোল্ডিং ট্যাক্স না থাকায় বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছেলেমেয়েদের জন্ম নিবন্ধন সনদ জমা দিতে না পারায় ভোগান্তিতে পড়তে হচ্ছে। অথচ তারা দীর্ঘদিন থেকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের ভোটাধিকার প্রদান করে আসছে।

আর তাই এলাকায় পৌরসভার নাগরিক সেবা পাওয়ার জন্য তারা  পৌরসভার মেয়রের কাছে জরুরিভাবে এলাকাকে পৌরসভায় অন্তর্ভুক্ত করে পৌরসভার সকল নাগরিক সুবিধা প্রদানের আহ্বান জানান।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT