ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

স্কুল

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার রাত ০১:১৯, ২৯ মে, ২০২১

স্কুল বন্ধ 

মোঃ বুলবুল হোসেন 

 

আয়রে ছুটে খোকা-খুকি 

পাঠশালাতে চলে,

খেলার মাঠে হয়না দেখা

 স্কুল বন্ধ বলে।

 

বেলা শেষে বাড়ি ফিরবো

 নয়তো কোনো খেলা,

মা বলেছে বাড়ি ফিরতে 

করবো নাতো হেলা।

 

সবাই মিলে দুপুর বেলায় 

খেয়ে শান্তির ঘুম,

বিকাল বেলায় খেলার মাঠে 

কতো যে খেলার ধুম।

 

ছুটছে সময় খোকা-খুকির

 বই-খাতা যায় ভুলে,

খেলার সময় হিমেল হাওয়ায় 

দোলা লাগে চুলে।

 

মোবাইল গেমে খোকা-খুকির 

রাত্রি হয়ে যায় শেষ,

লেখা পড়া চালু করো 

নয়তো হবে নিঃশেষ।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT