ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সিলেট জেলায় ১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত

সিলেট শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল
সিলেট শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock বুধবার দুপুর ০৩:৩১, ২৭ মে, ২০২০

মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধিঃ সিলেট জেলায় ১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

গতকাল মঙ্গলবার (২৬ মে) সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার পর ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে।

মঙ্গলবার রাত ১১ টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় সিলেট মেঘনা নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাসপাতালের ল্যাবে আজ মঙ্গলবার ১৮৪ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তরা সিলেট জেলার জৈন্তাপুর, জকিগঞ্জ, বালাগঞ্জ ও সদর উপজেলার বাসিন্দা।

তিনি জানান, শনাক্ত হওয়া ১৮ জনের মধ্যে কয়েকজনের আগেই করোনা শনাক্ত হয়েছিল। তারা শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT