ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সায়েন্স টিউটোরিয়াল একাডেমির এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock শনিবার সন্ধ্যা ০৬:৩৯, ১০ ফেব্রুয়ারী, ২০২৪

দাউদকান্দি পৌরসভার সায়েন্স টিউটোরিয়াল একাডেমির এসএসসি-২৪ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকালে রাঙ্গাবউ কমিউনিটি সেন্টারে সায়েন্স টিউটোরিয়াল একাডেমির এসএসসি-২৪ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাণুরাগী মো. আব্দুস ছাত্তার।

জামালকান্দি ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবীবের সভাপতিত্বে আরও বক্তব্য দেন— ইংলিশ ও ক্যারিয়ার সিলিকন ভ্যালির চিফ ইন্সট্রাক্টর রাসেল সরকার, উদ্বোধক হিসেবে বক্তব্য দেন— প্রভাষক আব্দুল জলিল ভূঁইয়া, প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন— নলেজ পাওয়ার টিচিং হোমের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার ইসমাইল হোসেন খান রোমেন।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন— সমাজসেবক তৌফিক রুবেল, ইঞ্জিনিয়ার আবু সাঈদ, সালাউদ্দিন সরকার ও জাহাঙ্গীর আলম হৃদয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সায়েন্স টিউটোরিয়ালের প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম শরীফ।

অতিথিদের বক্তব্যের পর এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া মিলাদ আয়োজন করা হয়।

অনুষ্ঠান শেষে সায়েন্স টিউটোরিয়াল একাডেমির পক্ষ থেকে প্রধান অতিথি মো. আব্দুস ছাত্তারকে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT