ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সামিত-সাফাত স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock রবিবার রাত ০৯:১৪, ২২ অক্টোবর, ২০২৩

দাউদকান্দি উপজেলার জনপ্রিয় ক্রীড়া সংগঠন “কাদিয়ারভাঙ্গা সামিত-সাফাত স্পোর্টিং ক্লাবের কমিটি

গঠন উপলক্ষ্যে’ মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে কাদিয়ারভাঙ্গা গ্রামের বেগম রহিমারোশন গার্লস মাদরাসা মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় ক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক শরীফ প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন—সংগঠনের প্রধান উপদেষ্টা মো. নূরআলম ভূঁইয়া (আলম)। উদ্বোধনী বক্তব্য রাখেন—উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম (টাইগার)।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন—নৈয়াইর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফেরদৌস রহমান, এস.আর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোটা. মো. শাহীন চৌধুরী, নৈয়াইর সায়েন্স স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন শিকদার।

অনুষ্ঠানে মো. হান্নান মেম্বার, শান্ত প্রধান, রাজু প্রধানসহ প্রায় দেড় শতাধিক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT