ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সাবেক ব্যাংক কর্মকর্তার নিজ অর্থায়নে দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার রাত ০৯:৩৫, ১৯ মে, ২০২০

মোরশেদ আলম, যশোর প্রতিনিধিঃ   যশোর কেশবপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে বায়সা গ্রামে ১৯ মে মঙ্গলবার করোনা ভাইরাসের কারণে অসহায় ও কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করেন, সাবেক ব্যাংক কর্মকতা ও সমাজ সেবিকা রাশিদা খাতুন।

এসময় উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ন-আহবায়ক কামরুজ্জামান, মুকুল হোসোন, আব্দুর রাজ্জাক, আলাউদ্দিন আলা, আব্দুল গফুর প্রমুখ।

সাবেক ব্যাংক কর্মকর্তা রাশিদা খাতুন বলেন দেশের এই ক্রান্তিকালে, করোনা ভাইরাস মোকাবেলায় বিত্তবানরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে এই দুর্যোগের মধ্যে সাধারণ মানুষ ঘুরে দাঁড়াতে পারবে। তাই আসুন আমরা কর্মহীন মানুষের পাশে দাড়ায়, তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় ৷




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT