ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল : দুধরচকীর শোক প্রকাশ

সিলেট নগরী ২৯৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার Clock শনিবার রাত ১০:১৬, ১৩ জুন, ২০২৬

সিলেট-৫ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, খ‍্যাতিমান আলেম অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী গত ১২ জুন শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে সিলেট ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

এক শোকবার্তায় দুধরচকী বলেন, মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী সিলেট নগরে বিভিন্ন শিক্ষা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলে আজীবন ইসলামের খেদমত করেছেন। তাঁর নেতৃত্বে সিলেটে প্রথম প্রতিষ্ঠিত হয় শাহজালাল জামেয়া ইসলামিয়া মিরাবাজার। তিনি এই জামেয়ার প্রতিষ্ঠাতা অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে একই মডেলে সিলেট শহরে পাঠানটুলায় প্রতিষ্ঠিত হয় আজকের দেশবিখ্যাত প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলা। কোরআনের খেদমতে সিলেটে প্রতিষ্ঠিত আনজুমানে খেদমতে কোরআন নামক সামাজিক সংস্থার দীর্ঘদিন তিনি সভাপতি ছিলেন।

সিলেটের আধুনিক ব্যবসা বাণিজ্য প্রসারেও তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। নগরের জিন্দাবাজারে নব্বই দশকে প্রতিষ্ঠিত আধুনিক ও দৃষ্টিনন্দন বাণিজ্যিক কমপ্লেক্স আলহামরা শপিং সিটি প্রতিষ্ঠায় তিনি অনন্য ভূমিকা পালন করেন। তিনি এই ব্যবসা প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁকে হারিয়ে সমাজে যে শূন্যতা সৃষ্টি হলো, তা সহজে পূরণযোগ্য নয়।

হাফিজ মাছুম আহমদ দুধরচকী মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জ্ঞাপন করেন।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT