ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সাতক্ষীরা’র দেবহাটায় ক্যান্সার আক্রান্ত শিশুকে প্রধান মন্ত্রীর এক লক্ষ টাকা অনুদান প্রদান

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock সোমবার রাত ০৮:৫৯, ২৪ আগস্ট, ২০২০

 আজহারুল ইসলাম সাদী, জেলা প্রতিনিধিঃ অভাবের তাড়নায় যখন আশাশুনির ন্যাংলা গ্রামের শিশু আশিক এর চিকিৎসা বন্ধ ছিল, ঠিক তখন তার পাশে গিয়ে দাঁড়ায় মানবতার কল্যাণ ফাউন্ডেশন। সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আল ফেরদৌস আলফা’র উদ্দ্যোগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবেদন জমা দেন মানবতার কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান নাট্যনির্মাতা জি এম সৈকত। পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই শিশুর জন্য এক লক্ষ টাকা অনুদান প্রদান করেন। শনিবার (২৩ আগস্ট) সকালে তার পরিবারের হাতে অনুদানের চেক তুলে দেন মানবতার কল্যাণ ফাউন্ডেশনের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি, দেবহাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শ, জেলা পরিষদ সদস্য আল ফেরদৌস আলফা। এসময় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লাভলু বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা নফর বিশ্বাস, ইউপি মেম্বার তারুসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। অনুদান প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন জি এম সৈকত ও অসুস্থ শিশুটির পরিবার।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT