ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেপ্তার ২, অপহৃতা উদ্ধার

সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেপ্তার ২, অপহৃতা উদ্ধার

আসাদুজ্জামান খন্দকার, সাঘাটা গাইবান্ধা আসাদুজ্জামান খন্দকার, সাঘাটা গাইবান্ধা Clock শুক্রবার ১২:০৫, ২ জুন, ২০২৩

গাইবান্ধার সাদুল্লাপুরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মমিনুর রহমান (৪০) ও স্কুলছাত্রী অপহরণকারী আসলাম মিয়া বোরহান (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে অপহৃতাকে উদ্ধার করা হয়।
বুধবার (৩১ মে)  এ তথ্য নিশ্চিত করেছেন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ পবিত্র কুমার রায়। গ্রেফতারকৃতদের আজ  আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, সাদুল্লাপুর থানায় স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় মমিনুর রহমানকে দুই বছরের সাজা দেন বিজ্ঞ আদালত। এরপর আত্নসর্মপণ না করে প্রায় দেড় বছর পলাতক ছিলন। এরই একপর্যায়ে মঙ্গলবার (৩০ মে) গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার একটি এলাকায় অভিযান চালিয়ে মমিনুর রহমানকে গ্রেফতার করা হয়। সে  সাদুল্লাপুরের হরিদাস গ্রামের মৃত খাজা মিয়ার ছেলে।
অপরদিকে, সাদুল্লাপুর উপজেলার তরফপাহারী গ্রামের মেয়ে ও মাদারহাট গালর্স স্কুলের নবম শ্রেণির ছাত্রীকে প্রেমের সুবাদে সিলেটের গোয়াইঘাট উপজেলার আইয়ুব আলীর ছেলে আসলাম মিয়া বোরহান অপহরণ করে। এ ঘটনায় মামলা হলে এক অভিযান পরিচালনা করা হয়। এরই মধ্যে মঙ্গলবার (৩০ মে) সিলেট এলাকা থেকে বোরহানকে গ্রেফতারসহ অপহৃতা স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে।
সাদুল্লাপুর থানাধীন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ (আইসি) পবিত্র কুমার রায় বলেন, সাড়াশি অভিযান চালিয়ে ওই আসামিদের গ্রেফতার করা হয়। আজ সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।



শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT