ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সাংবাদিকদের উপর মিথ্যা মামলার প্রতিবাদে মৌলভীবাজারে সচেতন নাগরিক ফোরাম(সনাফ)এর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বুধবার রাত ১০:১৯, ১৮ মার্চ, ২০২০

মোঃ জাকির হোসেন,জেলা প্রতিনিধি,মৌলভীবাজারঃ   বুধবার দুপুরে প্রেসক্লাবের সন্মুখে ঘন্টাব্যাপী নাগরিক সমাজ ও সচেতন নাগরিক ফোরাম(সনাফ) এর উদ্যোগে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব সভাপতি আব্দুল হামিদ মাহবুব এর সভাপতিত্বে ও এম মুহিবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক   এস এম উমেদ আলী,মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সভাপতি সৈয়দ   সাহাব উদ্দিন আহমদ, প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, এডভোকেট ফয়জুল করিম ময়ুন, ডা.আব্দুল আহাদ, মোয়াজ্জেম হোসেন মাতুক, খালেদ চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক   বকসি ইকবাল আহমদ , দিপ্ত টিভি জেলা প্রতিনিধি বকসি মিছবাউর রহমান, দৈনিক ইত্তেফাক জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, Chennel 24 প্রতিনিধি এম এ হামিদ,  দৈনিক মানবজমিন প্রতিনিধি  ইমাদ উদ দীন, সাজিদুর রহমান সাজু, আজাদুর রহমানসহ আরো অনেকে।
বক্তারা অভিলম্বে সাংবাদিকদের উপর দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার ও সাংবাদিক নির্যাতন ও গুম বন্ধের আহ্বান জানান।
মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT