ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সময় বাড়ার সাথে সাথে রাস্তায় বাড়ছে মানুষ

ডেক্স রিপোর্ট ডেক্স রিপোর্ট Clock শনিবার দুপুর ০২:০৩, ৩ জুলাই, ২০২১

সারা দেশে সরকার ঘোষিত সাত দিনের ‘কঠোর বিধিনিষেধ’ চলছে। বিধিনিষেধের তৃতীয় দিন আজ শনিবার রাস্তায় মানুষের জটলা বেশি দেখা যাচ্ছে। এর আগে কঠোর বিধিনিষেধের প্রথম দিনে শহরের মূল সড়কে মানুষের আনাগোনা কম ছিল। এ ছাড়া গতকাল শুক্রবার বৃষ্টি-বাদলের দিনে রাস্তায় মানুষের চাপ তুলনামূলক কম ছিল।

তবে, মূল সড়কের বাইরে, অর্থাৎ অলিগলিতে গত দুদিনের মতো আজও বেশি মানুষের উপস্থিতি লক্ষ করা গেছে। মূল সড়ক কিংবা অলিগলিতে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করছেন কম সংখ্যক মানুষ।

যদিও রাজধানীজুড়ে সরকার ঘোষিত বিধিনিষেধ প্রতিপালনে তৎপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যেরা। বিধিনিষেধের প্রথম দিনে, অর্থাৎ গত বৃহস্পতিবার অপ্রয়োজনে ঘোরাঘুরির কারণে ৫৫০ জনের নামে মামলা দেওয়া হয়। গতকাল শুক্রবার দেওয়া হয় ৩২০ জনের নামে। আর জবাবদিহিতা তো ছিলই।

আজ শনিবার রাজধানীর কলাবাগান, কাঁঠালবাগান, কারওয়ান বাজার, পান্থপথ ও ফার্মগেট এলাকা ঘুরে দেখা গেছে, অন্যান্য দিনের চেয়ে আজ রাস্থায় জনসমাগম বেশি। গতকাল ব্যক্তিগত গাড়ির সংখ্যা কম থাকলেও, আজ তা বেড়েছে। রিকশার উপস্থিতি বরাবরের মতোই দৃশ্যমান।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT