ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

শ্রীমঙ্গলে ছোট্ট শিশু মুন্নির করোনা জয়

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার দুপুর ০৩:৩৭, ২৫ জুন, ২০২০

মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি, মৌলভীবাজারঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ১০ বছরের ছোট শিশু করোনা জয় করেছে।

১০ বছর বয়সী মুন্নি এখন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে। ২৪ জুন তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাড়পত্র দেয়া হয়। এসময় মেয়েটির হাতে ছাড়পত্র তুলে দেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. সাজ্জাদ হোসেন চৌধুরী। উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোহাম্মদ আবু নাহিদ।

এদিকে একই তারিখে মুন্নি ছাড়া আরও ২ জন করোনা রোগী সম্পুর্ন সুস্থ হয়েছেন। এই নিয়ে এ উপজেলায় মোট ৩৪ জন করোনা রোগী পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।

জানা যায় গতকাল ২৩ জুন রাতে শ্রীমঙ্গলে আরও একজন করোনা রোগী সনাক্ত হয়। এই নিয়ে মোট সনাক্তের সংখ্যা ৫১ জনে দাঁড়িয়েছে। নতুন শনাক্ত রোগীর বয়স ৬০ বছর৷ তিনি উপজেলার মাজদিহি এলাকার বাসিন্দা। এছাড়া এখন পর্যন্ত এ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT