ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

শ্রীমঙ্গলে ঘুমন্ত মা ও মেয়েকে হত্যা

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শুক্রবার রাত ০৯:২৩, ৫ জুন, ২০২০

মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি, মৌলভীবাজারঃ   মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের পুর্ব জামসী গ্রামে  ঘরের ভিতরে মা ও মেয়েকে হত্যা করেছে দূর্বত্তরা।
বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাত উপজেলার আশিদ্রোণ ইউনিয়নের পূর্ব জামসী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন জায়েদা বেগম (৫৫) ও মেয়ে ইয়াসমিন আক্তার (২৫)।
জানা যায়, শুক্রবার (৫জুন) সকালে ঘর থেকে কোন লোকজন বাহির না হওয়ায় পাশের বাড়ির এক মহিলা ওই বাসায় ডাকাডাকি করলে কোন সাড়া না পেয়ে ঘরের পিছনে গিয়ে দেখেন বেড়া ভাঙ্গা। ওই মহিলা আশে পাশের লোকজন কে ডেকে ঘরের ভিতর ডুকে দেখেন  কে বা কাহারা মা ও মেয়েকে ছুরি দিয়ে হত্যা করে মাটিতে ফেলে রেখে চলে যায়  ।
ঘটনার  খবর পেয়ে ঘটনাস্থলে শ্রীমঙ্গল থানা  পুলিশ পৌঁছে যায়। শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. আব্দুছ সালেক  বিষয়টি নিশ্চিত করে জানান, কে বা কাহার এ ঘটনা ঘটিয়েছে এখন বুঝা যাচ্ছেনা তবে  তদন্ত করে  বিস্তারিত জানা যাবে।



শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT