ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

শ্রীমঙ্গলে আন্তর্জাতিক বন দিবস পালিত 

মোঃ জাকির হোসেন,মৌলভীবাজার মোঃ জাকির হোসেন,মৌলভীবাজার Clock রবিবার বিকেল ০৫:০৬, ২১ মার্চ, ২০২১

“বন পুনরুদ্ধার: উত্তরণ ও কল্যাণের পথ” এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক বন দিবস।

রোববার সকালে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের চাউতলি বনবিটে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, চাউতলি বন বিট কর্মকর্তা জয়নাল আবেদিন, বন প্রহরী শফিকুল ইসলাম, রাজদীপ দেব দীপ ও সিপিজি সদস্যরা।

২০১২ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশন ২১ মার্চকে বন দিবস হিসেবে ঘোষণা করা হয়। সে থেকে বন বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে প্রতিবছর বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালন করে যাচ্ছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT