ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

শ্রীমঙ্গলে অবৈধভাবে অনুপ্রবেশকারী ২ ভারতীয় নাগরিক আটক

মোঃ জাকির হোসেন,মৌলভীবাজার মোঃ জাকির হোসেন,মৌলভীবাজার Clock রবিবার বিকেল ০৫:২০, ২৮ ফেব্রুয়ারী, ২০২১

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় ২ নাগরিককে আটক করেছে।

আটককৃতরা হচ্ছে, ভারতের খোয়াই জেলার চম্পা হাওর থানার ইস্টকারিঙ্গি ছড়ার মৃত সুরেশ দেব বর্মা বিদ্যাবিলের রাজিব দেব বর্মা (৩০) ও মৃত যুগেষ দেব বর্মার ছেলে গুরু দেব বর্মা (৪২)। এ ঘটনায় বিজিবি শ্রীমঙ্গল থানায় অভিযোগ দায়ের করেছে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিজিবি জেসিও ৭৭৫৮ সুবেদার আবু তাহেরের নেতৃত্বে বিজিবির জওয়ানরা ৭৮পি/১২ নম্বার পিলার অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করায় অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে তাদের দুজনকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক তদন্ত হুমায়ুন। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে বিজিবির দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে দেশের আইন অনুযায়ী মামলা রুজু করা  হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT