ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

শিবগঞ্জে বজ্রপাতে নিহত ২

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock মঙ্গলবার সন্ধ্যা ০৬:০৭, ১১ মে, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এক কৃষক ও এক গৃহিনীর মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান বজ্রপাতেই তাদের মৃত্যু হয়েছে।

এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন পাঁকা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড সদস্য রমজান আলী ও স্থানীয়দের বরাত দিয়ে জানান, জেলার শিবগঞ্জ উপজেলার চরপাকা ইউনিয়নের নিশিপাড়া গ্রামের মৃত আব্দুল হকের ছেলে খাইরুল ইসলাম (৪৫) মঙ্গলবার বেলা ২টার দিকে বাড়ির পাশের ধানক্ষেত থেকে ফিরে এসে বাড়ির উঠানে দাঁড়ানোর সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।

এদিকে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের কালিচক গ্রামের গৃহিণী মাসুদ রানার স্ত্রী সালমা বেগম (২৯) একই সময় ঝড়বৃষ্টিতে বাড়ির পাশের আম বাগানে আম কুড়াতে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয়।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT