ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

লোহাগড়ায় মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

ইকবাল হাসান,নড়াইল ইকবাল হাসান,নড়াইল Clock বুধবার সন্ধ্যা ০৭:০০, ১৯ জানুয়ারী, ২০২২

নড়াইলের লোহাগড়া উপজেলার চাচই ধানাইড় মাধ্যমিক বিদ্যালয়ে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।

সূত্র জানায়, মঙ্গলবার বিদ্যালয় হল রুমে দুপুর ১২টায় মুন্সী মোশারেফ হোসেন শিক্ষা ট্রাষ্ট, দেওয়ান তবিবার রহমান শিক্ষা ট্রাস্ট, আঃ মান্নান মোল্যা শিক্ষা ট্রাস্ট এর আয়োজনে বৃত্তিপ্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি কাজী আবু বকর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন লোহাগড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ মসিয়ূর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার এস,এম ছায়েদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ ভূঁইয়া, লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস,এম হায়াতুজ্জামান, বিশিষ্ট সমাজসেবক ফয়জুল হক রোম, জয়পুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন প্রমুখ।

অনুষ্ঠানে প্রায় দুইশত শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT