ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

লোহাগড়ায় কিশোরী ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

ইকবাল হাসান,নড়াইল ইকবাল হাসান,নড়াইল Clock বুধবার বিকেল ০৫:৩৬, ৭ এপ্রিল, ২০২১

নড়াইলের লোহাগড়া উপজেলার মিঠাপুর গ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে হান্নান মোল্যা (৭০) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। ধর্ষণের শিকার ওই কিশোরীকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে বুধবার(৭ এপ্রিল) দুপুরে লোহাগড়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।

গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, নলদী ইউনিয়নের মিঠাপুর গ্রামের এক কিশোরী মেয়েকে (১০) গত বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে একই গ্রামের মৃত দলিল উদ্দিন মোল্যার ছেলে হান্নান মোল্যা প্রলোভন দেখিয়ে কিশোরীকে চিত্রা নদীরপাড়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে।

ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য অভিযুক্ত ধর্ষকের আত্বীয়-স্বজনরা মামলা না করার জন্য ওই কিশোরীর পরিবারকে চাপপ্রয়োগ করে হুমকি ধামকি দেয়। কিন্তু বুধবার দুপুরে ওই কিশোরীর মা বাদী হয়ে অভিযুক্ত হান্নান মোল্যাকে আসামী করে লোহাগড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মো: মাহামুদুর রহমান বলেন, আটক বৃদ্ধকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলা নং-১৩।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT