ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

লাগাটা নদীতে ডুবে যাওয়া শিশু ফাহমিদার মরদেহ উদ্ধার

মোঃ জাকির হোসেন, মৌলভীবাজার মোঃ জাকির হোসেন, মৌলভীবাজার Clock সোমবার রাত ০৮:৫৩, ২০ জুলাই, ২০২০

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের ইসলামপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া লাগাটা নদীতে এক শিশু মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে।

গতকাল ১৯ জুলাই রবিবার বেলা ১২ ঘটিকায় কামারচাকের ইসলামপুর গ্রামে লাঘাটা নদীতে গোসল করতে গিয়ে পানির স্রোতে ডুবে যায় শিশু ফাহমিদা আক্তার (১১) নামের এক মেয়ে। গতকাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত উদ্ধার কাজ চালিয়ে ও ফাহমিদার কোন সন্ধান পায়নি। আজ ২০/০৭/২০ ইং ভোরে শিশু ফাহমিদার মামার বাড়ির সদস্যরা লাশ খুঁজতে পূর্বের অনুসন্ধান স্পট থেকে প্রায় ২ কিলোমিটার নদীর ভাটিতে নৌকাযোগে যাওয়ার সময় তারা ফাহমিদার ভাসমান মরদেহ দেখতে পেয়ে তার মরদেহ উদ্ধার করেন।

মৌলভীবাজার সদর উপজেলার বর্শীজুড়া গ্রামে শিশু ফাহমিদার বাবার বাড়ি ও মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের ইসলামপুর গ্রামের মোঃ কুতুব উদ্দিনের  ভাগনী।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT