ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

রাজধানীর কোরবানির হাটগুলোতে পশু থাকলেও ক্রেতার সমাগম কম

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার বিকেল ০৫:০২, ৫ জুলাই, ২০২২

রাজধানীতে আগামীকাল বুধবার (৬ জুলাই) থেকে শুরু হচ্ছে কুরবানির পশুর হাট। এরইমধ্যে স্থায়ী ২টি ও অস্থায়ী ১৮টি হাটে গবাদি পশুতে ভরে উঠেছে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্রেতারা আসলেও, হাটে ক্রেতা উপস্থিতি অনেকটাই কম। বিক্রেতা ও পাইকাররা বলছেন, হাটে অধিকাংশ গরু চলে এসেছে। কয়েক দিনের মধ্যে আরও আসবে। তবে ক্রেতার আগমন খুবই কম। এর মধ্যে আনুষ্ঠানিকভাবে এখনও বিক্রি শুরু হয়নি। আশা করছি, কয়েক দিনের মধ্যে ক্রেতা বাড়বে।

বাজারে যেসব ক্রেতা আসছেন, অভিযোগ তুলছেন উচ্চ মূল্যের। যদিও বিক্রেতাদের দাবি, গো খাদ্যের দাম বৃদ্ধির কারণেই বেড়েছে গরুর দাম। তারা জানান, ৫০ কেজির এক বস্তা ধানের কুড়া গত বছর ৪৫০ টাকা ছিল। এবার তা ৮০০ টাকা হয়েছে। ১১০০ টাকা দামের ২০ কেজির এক প্যাকেট ভুট্টার ভুসির দাম এখন ১৭০০ টাকা।

ঈদের দুইদিন আগে বিকি-কিনি জমজমাট হয়ে উঠবে বলে আশা ব্যবসায়ীদের।

গাবতলী হাট কর্তৃপক্ষ জানায়, কুরবানির পশুর হাট এখন গরু-ছাগলে ভরপুর। আশা করছি, দুই-এক দিনের মধ্যে হাট জমবে।

বুধবার থেকে হাটের কার্যক্রম পুরোদমে চালু হবে। এজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT