ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

মেঘনায় দুই আসামী গ্রেপ্তার

হোসাইন মোহাম্মদ দিদার,দাউদকান্দি,কুমিল্লা হোসাইন মোহাম্মদ দিদার,দাউদকান্দি,কুমিল্লা Clock সোমবার ১২:৪৪, ২৫ জুলাই, ২০২২

কুমিল্লার মেঘনা উপজেলায় দুই কেজি গাঁজা উদ্ধারসহ ১ জনকে এবং জিআর পরোয়ানা মূলে ১ জনকে গ্রেপ্তার করেছেন পুলিশ।

গতকাল রোববার উপজেলার মুগারচর এলাকায় অভিযান চালিয়ে আসামীদের গ্রেপ্তার করা হয়। মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ জুলাই উপ পরিদর্শক (এসআই) আহমেদ মোর্শেদ সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্সের সহায়তায়, হোমনা থানার নিলখী এলাকার মো. সাইফুল ইসলাম(২৬)-কে দুই কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছেন।

অপরদিকে মানিকার চর ইউনিয়নের শিকিরগাঁও এলাকা হইতে জিআর পরোয়ানাভূক্ত আসামী মো. হৃদয় হাসান হৃদয়(১৮)-কে উপ–পরিদর্শক(এসআই) মিলন ও সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেপ্তার করেছেন। সে শিকির গাও এলাকার বাসিন্দা।

ওসি আরো জানায়, আসামীদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT