ঢাকা (সকাল ১০:২৬) বৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

প্রধানমন্ত্রীর রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক হলেন সাহেদ

সেলিম রেজা সেলিম রেজা Clock বৃহস্পতিবার রাত ১০:৪৬, ২৪ ফেব্রুয়ারী, ২০২২

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত ঠাকুরগাঁও এর কৃতি সন্তান ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম খাদেমুল ইসলামের সুযোগ ২য় পুত্র জনাব মোঃ শাহেদুল ইসলাম সাহেদকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক/বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ে মিনিষ্টার পদে পদন্নোতি দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনাকে ঠাকুরগাঁও বাসীর পক্ষ থেকে প্রানঢালা অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন শুভাকাঙ্খীরা।

উল্লেখ্য, খাদেমুল ইসলাম ছাত্র জীবনেই বঙ্গবন্ধুর আদর্শ ও তার নেতৃত্বে আস্থাশীল হয়ে রাজনীতিতে জড়িয়ে পড়েন। পরবর্তীতে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধে অংশ নেন। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার পর সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যে জুলুম নির্যাতন নেমে আসে সেই রোষানল থেকে তিনিও মুক্তি পাননি। তাকে দশ মাস কারাগারে অন্তরীণ রাখা হয়।

জেল থেকে মুক্তি পেয়ে তিনি আওয়ামী রাজনীতির সবচেয়ে সংকটাপন্ন সময়ে ঠাকুরগাঁও মহকুমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করে দলকে সুসংগঠিত করেন। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতি নির্বাচিত হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সফলভাবে জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। খাদেমুল ইসলাম ১৯৮৬, ১৯৯১ ও ১৯৯৬ সালে ঠাকুরগাও-১ আসন হতে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালের ১৭ই ডিসেম্বর হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই জননেতা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT