ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

মনোনয়ন পত্র জমা দিলেন কাউন্সিলর প্রার্থী খন্দকার সুমন

এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা Clock বৃহস্পতিবার দুপুর ০৩:১৬, ১৪ জানুয়ারী, ২০২১

আজ (১৪ জানুয়ারি) বৃহস্পতিবার সাড়ে ১২ টায় দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো.কামরুল ইসলাম খানের কাছে মনোনয়ন পত্র জমা দিলেন দাউদকান্দি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খন্দকার বিল্লাল হোসেন সুমন।

এসময় তিনি স্থানীয় ইলেকট্রিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে এক  স্বাক্ষাতকারে বলেন,” আমি বিগত দিনে আমার ওয়ার্ডে দৃশ্যমান উন্নয়নমূলক কাজ করেছি।রাস্তায় লাইটিং ব্যবস্থা,সুপরিকল্পিত ড্র্যানেজ ব্যবস্থায় কাজ করেছি।

করোনাকালীন সময়ে আমি জনগণের দ্বারে দ্বারে গিয়ে জনসেবা পৌঁছে দিয়েছি।

তিনি আরো বলেন,৫ নং ওয়ার্ডের জনগণ যদি আমাকে আমার বিগত দিনের কর্মকাণ্ডে  খুশি বা সন্তুষ্ট থাকে তাহলে তারা আমাকে ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করে তাহলে আমি আগামীদিনে আরো বেশি উন্নয়ন করবো ইনাশাল্লাহ।

সুমন খন্দকার বলেন, আমি আমার এলাকাকে মাদক মুক্ত ও বাল্য বিবাহরোধে বরাবরই জিরো টলারেন্স থেকেছি। মাদকের বিরুদ্ধে আমি এক বিন্দুও ছাড় দিতে রাজি নই।আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগীতায় আমি আমার এলাকা মাদক মুক্ত রাখবো।”




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT