ঢাকা (সকাল ১০:০৭) বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

মধ্যনগরে আটটি অবৈধ স্থাপনা উচ্ছেদ ও মাছের পোনা জব্দ

মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ Clock সোমবার রাত ০১:৫৬, ৫ সেপ্টেম্বর, ২০২২

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার পিছগাং সোমেশ্বরী, বুড়িপত্তন ও ঘাসী গাং জলমহালে; বাঁশের খুঁটি পুতে ও বেড়া দিয়ে মাছ চলাচলের পথ গতিরোধ করে, জাল পেতে অবৈধভাবে মাছ শিকার করার দায়ে ওই তিনটি জলমহাল থেকে; আটটি অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ৩০ কেজি মাছের পোনা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার বেলা একটা থেকে বিকেল চারটা পর্যন্ত মধ্যনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান  চালানো হয়।

এতে নেতৃত্ব দেন-মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান।  এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-ধর্মপাশা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব, মধ্যনগর থানার এসআই রফিজুল মিয়া, স্থানীয় বাসিন্দা আলী আমজাদ প্রমুখ।

জব্দকৃত মাছের পোনা তাৎক্ষনিকভাবে জলমহালগুলোতে অবমুক্ত করা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT