ঢাকা (রাত ১০:০২) সোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

বিএনপি সবসময়ই গণতন্ত্র ও ভোটের রাজনীতিতে বিশ্বাস করে: ড.মোশাররফ হোসেন

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock সোমবার রাত ০৮:১৫, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী এবং কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড.খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি সবসময়ই গণতন্ত্র ও ভোটের রাজনীতিতে বিশ্বাস করে।

 

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের আয়োজনে গৌরীপুর মুন্সি ফজলুল রহমান সরকারি ডিগ্রী কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

 

ড.খন্দকার মোশাররফ হোসেন বলেন,“বিএনপি কখনোই বন্দুকের নল কিংবা অবৈধ ক্ষমতার মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় বিশ্বাস করে না। জনগণের ভোটেই ক্ষমতার বৈধতা আসে, এটাই বিএনপির রাজনীতির মূল দর্শন।”

 

ড. মোশাররফ হোসেন আরো বলেন, বিএনপি জনগণের দল। এ দলের রাজনীতি জনগণকে সঙ্গে নিয়েই পরিচালিত হয়। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠাই বিএনপির প্রধান লক্ষ্য।

 

দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলমের সঞ্চালণায় ও আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়ার সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।

 

এসময় আরো বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম সরকার, পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক জসিম উদ্দিন আহমেদ, যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক সওগাত চৌধুরী পিটার প্রমূখ।

 

এসময় দাউদকান্দি উপজেলার ও পৌর বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT