ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ভোলায় ৩ কেজি গাঁজাসহ ১ যুবক আটক

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock বৃহস্পতিবার দুপুর ০২:৫৩, ২৪ ফেব্রুয়ারী, ২০২২

ভোলা সদর উপজেলার ইলিশায় ৩ কেজি গাঁজাসহ মো. এনামুল হক উজ্জ্বল(৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

গতকাল বুধবার (২৩ ফেব্রুয়ারী) দুপুর পৌনে ২ টার দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের চটার মাথা লঞ্চঘাট রিয়াজের চায়ের দোকানের সামনে ব্লকের উপর থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মো. এনামুল হক উজ্জ্বল পটুয়াখালী জেলার বাউফল থানার গোয়ালীয়াবাগা গ্রামের শহিদুল হকের ছেলে। সে একজন চিহ্নিত মাদক কারবারী বলে পুলিশ জানিয়েছেন।

ভোলা ইলশা পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদ জানান, বুধবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের চটার মাথা লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে মো. এনামুল হক উজ্জ্বল নামের এক ব্যক্তিকে ৩ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে।

তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT