ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ভোলায় ৩০ পিচ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী আটক

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock শনিবার রাত ১০:৪০, ১৬ জানুয়ারী, ২০২১

ভোলা সদর উপজেলায় ৩০ পিচ ইয়াবা সহ মো. মনির হোসেন (৩৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলা জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।

শনিবার(১৬ জানুয়ারী) বিকাল সাড়ে ৩ টার দিকে ভোলা সদর থানার পশ্চিম ইলিশা ৫নং ওয়ার্ডে এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মো. মনির হোসেন ভোলা সদর থানার পশ্চিম ইলিশা ১ নং ওয়ার্ডের আলমগীর বেপারির ছেলে।

ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শহিদুল ইসলাম বলেন, শনিবার বিকাল সাড়ে ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শ (এসআই) (নিঃ) মোঃ আবু জাফর বিশ্বাস সংগীয় অফিসার ও ফোর্স নিয়ে ভোলা সদর থানার পশ্চিম ইলিশা ৫নং ওয়ার্ড এলাকায়  অভিযান চালিয়ে মো. মনির হোসেন নামে এক ব্যাক্তিকে ৩০পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়েছে।

আটককৃত মো. মনির হোসেনের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

 

 

 

 

 




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT