ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ভোলায় র‌্যাবের সঙ্গে ’বন্দুকযুদ্ধ’ দুই ডাকাত নিহত

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock রবিবার দুপুর ০৩:৫৮, ৫ ডিসেম্বর, ২০২১

ভোলার চরফ্যাশন উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই দস্যু নিহত হয়েছেন। তবে তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

রোববার (৫ ডিসেম্বর) ভোরে উপজেলার দক্ষিণ আইচা থানার কুকরি-কুকরি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের জালিয়ার খাল এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।

তাদের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি রাম দা, একটি গুলি ও পিস্তল উদ্ধার করা হয়েছে।

ভোলার দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ভোরের দিকে দক্ষিণ আইচা থানার চর কুকরি মুকরি ইউনিয়নের ১ নং ওয়ার্ডে জালিয়া খালের পাশে অভিযান চালায় র‌্যাব। এ সময় ডাকাতরা র‌্যাবের সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে আত্মরক্ষায় র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে দুই জলদস্যু নিহত হন। তবে তারা কোন পক্ষের গুলিতে নিহত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

নিহতদের মরদেহ দক্ষিণ আইচা থানায় আনা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা জানান।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজিব রায়হান এ তথ্য নিশ্চিত বলেন, চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার কুকরি-মুকরিতে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি টের পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযানে গেলে জলদস্যূরা তাদের লক্ষ্য করে গুলি চালান। এসময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের গুলি বিনিময়ের পর দস্যূরা পালিয়ে যান।

পরে ঘটনাস্থলে দুই ডাকাতের গুলিবিদ্ধ লাশ ও অস্ত্র পাওয়া যায়। তবে এ ডাকাত দলটি কোন বাহিনীর, তা প্রাথমিকভাবে জানা যায়নি।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT