ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock রবিবার রাত ০২:১৩, ২৫ সেপ্টেম্বর, ২০২২

মুন্সিগঞ্জ জেলার মিরকাদিম পৌর শাখা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শাওন পুলিশের গুলিতে নিহত ও অসংখ্য নেতাকর্মী আহত করার প্রতিবাদে; কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ভোলা জেলা যুবদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ভোলা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম ফেরদাউসের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি জেলা যুবদলের কার্যালয় থেকে শুরু হয়ে; ভোলা শহরের সদর রোড প্রদক্ষিণ করে পূনরায় মহাজনপট্রি বিএনপির কার্যালয়ে সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

এ সময় বিক্ষোভ মিছিলে ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন-ভোলা জেলা যুবদল নেতা মো. আক্তার ফারুখ বাচ্চু, মো. নাগর হোসেন, মো. জিয়াউদ্দিন জিয়া, মো. ফাইজুল হক নবিক, মো. বিল্লাল হোসে, মো. রিয়াজ হাওলাদার, মো. মহিবুল্লাহ, মো. ওলিউল্লাহসহ জেলা এবং উপজেলা যুবদলের নেতৃবৃন্দরা।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT