ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ভোলায় ধান ক্ষেত থেকে কৃষকের লাশ উদ্ধার

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock বৃহস্পতিবার রাত ১১:০৮, ৩০ ডিসেম্বর, ২০২১

ভোলার বোরহানউদ্দিনে ধান ক্ষেত থেকে মো. হান্নান (৩০) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলার টবগী ইউনিয়নের আবুল মিয়ার বাজার সংলগ্ন ধান ক্ষেত থেকে এ লাশ উদ্ধার করে।

নিহত মো. হান্নান ওই এলাকার মৃত আঃ রবের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার রাতে হান্নান বাসায় ছিলেন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। সকালে তাকে কোথাও না দেখে তার পরিবারের সদস্যরা ভেবেছিলাম সে হয়তো কাজে গেছে। দুপুরের দিকে স্থানীয়রা ধান ক্ষেতে একটি লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে থানা  থেকে পুলিশ এসে লাশটি উদ্ধার করেন।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন ফকির এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘঠনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত করছেন এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT