ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ভোলায় গলায় ফাঁস লাগানো এক তরুণীর লাশ উদ্ধার

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock বুধবার সন্ধ্যা ০৭:৩৫, ১০ আগস্ট, ২০২২

ভোলার লালমোহনে বসত ঘর থেকে, জয়নব বিবি (২১) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১০ আগস্ট) সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের চেয়ারম্যান বাজার এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। তিনি চেয়ারম্যান বাজার এলাকার আব্দুল বারীর মেয়ে।

পুলিশ ও নিহত জয়নব বিবির পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন জয়নব। কিছু খেতে পারছিলেন না। অসুস্থতার জন্য প্রায় সময়ই চিৎকার, চেঁচামেচি করতেন জয়নব। সকালে তাকে ঘরে রেখে মা খালেদা বেগম কবিরাজের কাছে যান তার চিকিৎসার জন্য। এরপর এসে দেখেন ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি পেঁচিয়ে ফাঁস দেয়া অবস্থায় ঝুলছে মেয়ে জয়নব। তাদের ধারণা অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জয়নব।

লালমোহন থানার ওসি তদন্ত মো. এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT