ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ভোলার লালমোহনে কারেন্ট জাল জব্দ

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock রবিবার রাত ০২:১২, ১৮ সেপ্টেম্বর, ২০২২

ভোলার লালমোহনে ১৬ লাখ ৮০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা।

শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর লঞ্চঘাট সংলগ্ন তেতুঁলিয়া নদীর পাড় থেকে এসব জাল জব্দ করা হয়।

কোস্টাগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা শাফিউল কিঞ্জল বলেন, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন নাজিরপুর লঞ্চঘাট সংলগ্ন এলাকার তেতুঁলিয়া নদীর পাড়ে অভিযান চালিয়ে ১৬ লাখ ৮০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এসব জালের বর্তমান বাজার মূল্য আনুমানিক ৫ কোটি টাকা।

পরে জব্দকৃত কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT