ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ভোলার লালমোহনে একশত পিচ ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

কামরুজ্জামান শাহীন, ভোলা কামরুজ্জামান শাহীন, ভোলা Clock বুধবার ১২:১৬, ১২ আগস্ট, ২০২০

ভোলার লালমোহন উপজেলায় একশত পিচ ইয়াবাসহ মো. জাহিদ (২৮) নামের এক মাদক বিক্রেতাকে
আটক করেছে পুলিশ।

মঙ্গলবার(১১আগষ্ট)বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার চরভূতা ইউনিয়নের অর্ন্তগত ৮নং ওয়ার্ডের
চরভূতা সাকিনের কক্সবাজার মোড় বশিরের চায়ের দোকানের সামনে পাকা সড়কের উপর থেকে তাকে
আটক করা হয়।

আটককৃত মো.জাহিদ চরফ্যাশন উপজেলার দুলার হাট থানার আবু বক্করপুর ৮নং ওয়ার্ডের মৃত
জাহাঙ্গীর আলমের ছেলে।

লালমোহন থানা সূত্র জানায়, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন
থানার উপ-পরিদর্শক(এস আই) (নিঃ) মোঃ আবু ইউসুফ ও সংঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে উপজেলার
চরভূতা ইউনিয়নের অর্ন্তগত ৮নং ওয়ার্ডের চরভূতা সাকিনের কক্সবাজার মোড় বশিরের চায়ের
দোকানের সামনে পাকা সড়ক এলাকায় অভিযান চালিয়ে মো. জাহিদ নামে এক যুবককে একশত পিচ
ইয়াবাসহ আটক করা হয়েছে।

লালমোহন থানার অফিসার ইন চার্জ(ওসি) মীর খায়রুল কবীর এ তথ্য নিশ্চিত করে বলেন,তার বিরুদ্ধে
মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT