ঢাকা (রাত ৮:৪১) বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ভোলায় ৮ কেজি নিষিদ্ধ মাদকসহ দুই যুবক আটক

গাঁজাসহ আটক দুই যুবক

কামরুজ্জামান শাহীন, ভোলা কামরুজ্জামান শাহীন, ভোলা Clock বুধবার সকাল ১১:১৮, ৮ ফেব্রুয়ারী, ২০২৩

ভোলার ইলিশায় ৮ কেজি গাঁজাসহ মো. মোবারক হোসেন (৩১) ও  আব্দুল লতিফ ভূঁইয়া (৪৫) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) দুপুর পৌনে ১ টার দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটক মো. মোবারক হোসেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার জগন্নাথ দীঘি ইউনিয়নের কোদালিয়া ৩ নং ওয়ার্ড এলাকার মফিজুরের ছেলে ও আব্দুল লতিফ ভূঁইয়া কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার চিওড়া ইউনিয়নের ঘোষতলের আব্দুল হালিমের ছেলে।

পুলিশ জানিয়েছেন তারা আন্তঃজেলা মাদক চোরাকারবারী দলের সক্রিয় সদস্য। ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম মোস্তফা বলেন, মঙ্গলবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই গোলাম মোস্তফা, এএসআই সুজন মাঝি , এ এস আই গুলজার ও সঙ্গীয় ফোর্স সহ ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ইলিশা লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে মো. মোবারক হোসেন ও আব্দুল লতিফ ভূঁইয়া নামের দুই যুবকে ৮ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে।

তাদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে। আগামী দিন তাদেরকে  আদালতে সোর্পদ করা হবে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT