ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ভোলায় বিদ্যূস্পৃষ্টে শিশুর মৃত্যু

ভোলা সদর মডেল থানা

কামরুজ্জামান শাহিন কামরুজ্জামান শাহিন Clock রবিবার সকাল ০৯:৪০, ১০ সেপ্টেম্বর, ২০২৩

ভোলায় চার্জে রাখা অটোরিকশায় হাত দিয়ে বিদ্যূস্পৃষ্ট হয়ে মো.রিয়াদ (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিয়াদ ওই গ্রামের টুলু মাতব্বরের ছেলে এবং স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, রাতে শিশুটির বাবা অটোরিকশাটি চার্জে লাগিয়ে রেখেছিলেন। সকালে তার একমাত্র ছেলে রিয়াদ রিকশাটিতে হাত দিলে বিদ্যূস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করে বলেন, শিশুর মৃত্যুর ঘটনাটি খুবই মর্মান্তিক। এ ঘটনায় কোন অভিযোগ না থাকায় দাফনের জন্য লাশ পরিবারের কাছে দেওয়া হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT