ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ভোলায় গাঁজাসহ যুবক আটক

ভোলায় গাঁজাসহ যুবক আটক

কামরুজ্জামান শাহীন কামরুজ্জামান শাহীন Clock বুধবার সকাল ১১:১০, ১২ জুলাই, ২০২৩

ভোলার ইলিশায় ৪ কেজি গাঁজাসহ মো.আরিফ (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১১ জুলাই) সকালে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডস্থ ইলিশা ফেরীঘাট থেকে তাকে আটক করা হয়।

আটক মো. আরিফ চট্রগ্রাম জেলার পাহাড়তলী থানার, ঈদগাহ কাঁচা রাস্তা, ঝর্নাপাড়া, ১২নং ওয়ার্ডের মৃত আঃ কাদেরের ছেলে। পুলিশ জানিয়েছেন সে আন্তঃজেলা মাদক চোরাকারবারী দলের সক্রিয় সদস্য।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম মোস্তফা বলেন, সোমবার সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই গোলাম মোস্তফা, এএসআই রিপনসহ সঙ্গীয় ফোর্স সহ ভোলা সদর উপজেলার প‚র্ব ইলিশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইলিশা ফেরীঘাট এলাকায় অভিযান চালিয়ে মো. আরিফ নামের এক যুবকে ৪ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে।

তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT