ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ভোটের মাঠে প্রচারণায় ঝড় তুলছেন নৌকার প্রার্থী ফারুক মিয়াজি

এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা Clock শনিবার রাত ১১:৩৯, ২০ নভেম্বর, ২০২১

নির্বাচননী প্রচার-প্রচারণায় প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। বিভিন্ন সুকৌশলে ভোটের মাঠে ভোটারদের মন জয় করছেন জিংলাতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক ওমর ফারুক মিয়াজি।

এবারের নির্বাচনে এই ইউনিয়নে তিনি নিজেকে দিনে দিনে একজন জনপ্রিয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে আবিষ্কার করতে সক্ষম হয়েছেন।

তার ভোটের পাল্লা খুব ভারি। জনরায় তার পক্ষে আসার সম্ভাবনার কথা জানিয়েছেন স্থানীয় সাধারণ ভোটাররা।

দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতি নিজেকে সম্পৃক্ত রেখে এলাকায় গ্রহণযোগ্যতা অনেক বাড়িয়েছেন। তিনি সকলের কাছে একজন সাদা মনের পরোপকারী মানুষ হিসেবে পরিচিত। সাংবাদিক হিসেবেও তার সুখ্যাতি রয়েছে। করোনাকালীন দুঃসময়ে কর্মহীন মানুষের মাঝে নিজের সবটুকু উজাড় করে সাহায্য করেছেন।

তাকে যেকোনো সমস্যায় এলাকার মানুষ কাছে পায়। তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে আগামীতে জিংলাতুলী ইউনিয়নকে দেশ সেরা ইউনিয়নে রুপ দেওয়ার কথা বলেন নৌকার এই প্রার্থী।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT