ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

বিটিসিএলে নিয়োগ বিজ্ঞপ্তি, নবম-দশম গ্রেডে পদ ১৩১টি

চাকরির খবর ২৭৫৬ বার পঠিত
BTCL BD

চাকরির খবর চাকরির খবর Clock শুক্রবার সন্ধ্যা ০৬:৩৫, ৩ জানুয়ারী, ২০২৫

সর্ব-শেষ আপডেট: ৪ জানুয়ারি ২০২৫

অনিবার্যকারণবশত নিয়োগ বিজ্ঞপ্তি নং- ১৪.৩৩.০০০০.০২৬.১১.০০২.২৩.১৪ তারিখঃ ৩১/১২/২০২৪ খ্রি. এর মাধ্যমে প্রকাশিত হিসাবরক্ষক এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের নিয়োগের আবেদন গ্রহণ কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা বিটিসিএল ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে নোটিশে জানানো হয়।

 

বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডে (বিটিসিএল) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। প্রতিষ্ঠানটিতে পদে নবম ও দশম গ্রেডে ১৩১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: হিসাবরক্ষক

পদসংখ্যা: ৩৪

বেতন স্কেল: ১৬,৫২০–৪১,৭৪৫ টাকা (গ্রেড–৯)

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংসহ বাণিজ্য বিভাগে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। ন্যূনতম সিজিপিএ ৪–এর স্কেলে ২.০ এবং এসএসসি/এইচএসসি পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ৫–এর স্কেলে ৩.০ থাকতে হবে।

 

২. পদের নাম: টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ৯৭

বেতন স্কেল: ১৪,৫৬০–৩৬,৭৯২ টাকা (গ্রেড–১০)

যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্টান থেকে বেতার/বৈদ্যুতিক/যান্ত্রিক শীতাতপে বৃত্তিমূলক প্রশিক্ষণসহ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বয়স:

বিভাগীয় প্রার্থী ছাড়া; আবেদনকারীর বয়স আবেদন করার শেষ তারিখে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে, বিটিসিএলের কর্মে নিয়োজিত আছেন এমন যোগ্য কোনো প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা আবেদন করার শেষ তারিখে সর্বোচ্চ ৫০ বছর।

আবেদন করবেন যেভাবে:

আগ্রহী প্রার্থীদের এই বিটিসিএলের ওয়েবসাইট থেকে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। যারা ইতিপূর্বে এই দুই পদে আবেদন করেছেন, তাদের আর আবেদন করার প্রয়োজন নেই।

আবেদন ফি:

পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য ৮০০ টাকা। যা টেলিটক প্রি–পেইড মোবাইলের মাধ্যমে পাঠাতে হবে। আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি জমাদানের বিস্তারিত নিয়মাবলি বিটিসিএলের ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদনের সময়সীমা: ৫ থেকে ১৯ জানুয়ারি ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।

 




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT