ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

বঙ্গবন্ধু

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock রবিবার রাত ০২:৪০, ১৫ আগস্ট, ২০২১

মহান নেতা

মোঃ বুলবুল হোসেন

 

টুঙ্গিপাড়ায় জন্ম তোমার

ধন্য বাংলার ভূমি,

জগৎ বাসী বলে এখন

মহান নেতা তুমি।

 

ধনী-গরীব সবার তরে

ছিলো তোমার ছায়া,

বাংলার মানুষ কাঁদে শুধু

দেখে তোমার কায়া।

 

ভাষণ দিয়ে বলেছিলে

লড়াই করব গিয়ে,

 মুক্ত করবো দেশ আমরা

মনের শক্তি দিয়ে।

 

আগস্ট মাস পনেরো তারিখ

প্রানটা নিলো কেড়ে,

দেশ মানুষকে হায়নার দলে

  দিলো অনাথ করে।

 

স্বাধীন করলে বাংলা ভাষা

ভুলে নাইরে কেহ,

বাঙালির প্রাণ মরে গেছে

পড়ে আছে দেহ।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT