ঢাকা (ভোর ৫:৪৩) বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

বইমেলার সময় বাড়লো ১৭ই মার্চ পর্যন্ত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার রাত ০২:১০, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

চলমান অমর একুশে বইমেলার সময়সীমা আগামী ১৭ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

গতকাল রবিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

কোভিড সংক্রমণের কারণে এ বছর বইমেলা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছিল সরকার। পরে তা ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়। মেলা চলার কথা ছিল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

মেলা শুরুর আগে থেকেই প্রকাশক, বিক্রেতা ও পাঠকসহ বই মেলায় সম্পৃক্তরা সময় বাড়ানোর দাবি জানিয়েছিলেন।

প্রতিমন্ত্রী জানান, দেশে কোভিডের সংক্রমণ হার নিম্নমুখী হওয়ায় প্রধানমন্ত্রীর নির্দেশে অমর একুশে বইমেলা ১৭ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT