ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ফুলবাড়িয়ায় আস্থা প্রকল্পের যুব সদস্য নির্বাচন সভা অনুষ্ঠিত

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock বুধবার ১২:২৯, ২৯ নভেম্বর, ২০২৩

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় যুব ফোরাম গঠনের লক্ষ্যে যুব সদস্য নির্বাচন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার বাক্তা বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ডাক্তার রুহুল আমীনের বাড়িতে এই সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন যুবক-যুবতী অংশ নেন।

সভায় ডাঃ রুহুল আমীনের সভাপতিত্বে জাতীয় যুব নীতি-২০১৭ এর উদ্দেশ্য ও অন্যান্য বিষয়াদি তুলে ধরেন আস্থা প্রকল্পের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ইমন সরকার।

আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার আফরোজা আক্তার কনার সঞ্চালনায় যুবদের প্রত্যাশা ব্যক্ত করেন আরিফুল ইসলাম, সবুজ মিয়া, মোফাজ্জল হোসেন, পাপ্পি নন্দী ও ইমান আলী প্রমুখ।

আস্থা প্রকল্পের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ইমন সরকার বলেন, সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে আস্থা প্রকল্পের অধীনে স্বাবলম্বী উন্নয়ন সমিতির বাস্তবায়নে বিভিন্ন সম্প্রদায়, শ্রেণি-পেশার যুবদের সমন্বয়ে উপজেলা যুব ফোরাম গঠন করা হবে। এই প্রকল্পের মাধ্যমে যুবদের প্রত্যাশা ও তাদের দক্ষ, স্বাবলম্বী করে গড়ে তোলাই মূল লক্ষ্য।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT