ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

প্রতিপক্ষ জিম্বাবুয়ে, ‘খুব সিরিয়াস’ হয়ে মাঠে নামবে বাংলাদেশ

খেলাধুলা Source তথ্যসূত্রঃ https://www.bd-pratidin.com/t20-world-cup-2022/2022/10/29/823766 ২৩৪৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার সকাল ১০:১০, ২৯ অক্টোবর, ২০২২

নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ে এবারের বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু এরপর দক্ষিণ আফ্রিকার কাছে রীতিমতো বিধ্বস্ত হয় সাকিব আল হাসানের দল।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ জিম্বাবুয়ের বিপক্ষে। এই ম্যাচ খেলতে ইতোমধ্যেই ব্রিসবেনে পৌঁছেছে দল। সেখানে পৌঁছে অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, জিম্বায়ুয়ের বিপক্ষে ম্যাচ নিয়ে সিরিয়াস বাংলাদেশ।
জালাল ইউনুস বলেছেন, খুব গুরুত্বপূর্ণ ম্যাচ জিম্বাবুয়ের সঙ্গে। বাকি তিন ম্যাচ নিয়ে আমরা খুব সিরিয়াস। আশা করি যে আমরা ভুলভ্রান্তি ঠিক করে জিম্বাবুয়ের বিরুদ্ধে মাঠে নামব।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ নিয়ে তিনি বলেন, আগে থেকে কেউ তো বলতে পারে না কী ধরনের ফল হবে। কারণ নেদারল্যান্ডের সঙ্গে জেতার পর খুব হাইস্পিরিটি ছিল। কিন্তু কেন খারাপ হয়েছে সেটা বলা কঠিন। আমাদের অন্তত ১৭০+ রানের কাছাকাছি হওয়া উচিত ছিল।

তিনি আরও বলেন, কিন্তু সেটা হয়নি, কারণ মাঝখানে আবার সেই আগের মতো তিন চারটা উইকেট পড়ে গেছে। এই জায়গাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের চিন্তারও বিষয় যে তিনটা থেকে চারটা উইকেট এত দ্রুত পড়ে যাওয়ায় ব্যাটিং খারাপ হয়েছে। এটাকে কীভাবে ঠিক করা যায় সেটাই পরিকল্পনা করছি।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT