ঢাকা (রাত ২:৫০) মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

পীরগাছায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

একরামুল ইসলাম,পীরগাছা,রংপুর একরামুল ইসলাম,পীরগাছা,রংপুর Clock শনিবার রাত ১১:২৯, ১৭ অক্টোবর, ২০২০

নারীর প্রতি সহিংসতা, নির্যাতন ও মাদক প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষে বিট পুলিশিং সমাবেশ রংপুরের পীরগাছা উপজেলার ৯টি ইউনিয়নে একযোগে অনুষ্ঠিত হয়েছে। পীরগাছা থানা পুলিশের উদ্যোগে গতকাল শনিবার সকালে পীরগাছা ইউনিয়ন পরিষদ মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।

পীরগাছা থানা ওসি আজিজুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, রংপুরের সিনিয়র সহকারি পুলিশ সুপার (সি-সার্কেল) আরমান হোসেন। পীরগাছা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা, প্রেসক্লাব সভাপতি এম খোরশেদ আলম, ইউপি সদস্য জাহিদুল ইসলাম জাহিদ, আখের হোসেন, মর্জিনা বেগম, শিক্ষার্থী নাজমুন নাহার প্রমুখ।

 




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT