ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

পরবর্তী ঘোষনা না দেওয়া পর্যন্ত সিলেট জেলা ‘লকডাউন’ ঘোষণা

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার রাত ১১:২৫, ১১ এপ্রিল, ২০২০

মোঃইবাদুর রহমান জাকির,সিলেট প্রতিনিধি: করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকানোর লক্ষ্যে মানুষকে ঘরে রাখতে এবার যথাযথ কঠোর সিদ্ধান্ত নিলো সিলেট জেলা প্রশাসন। আজ শনিবার ( ১১ এপ্রিল) থেকে পরবর্তী সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত পুরো সিলেট জেলা ‘লকডাউন’ ঘোষণা করেছেন সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। জেলা প্রশাসক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে গঠিত সিলেট জেলা কমিটির সভার সিদ্ধান্তের আলোকে সিলেট জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হয়েছে। এর মধ্য দিয়ে আজ শনিবার থেকে এ জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক/মহাসড়ক ও নৌপথে অন্য কোনো জেলা হতে কেউ এ জেলায় প্রবেশ করতে কিংবা এ জেলা হতে অন্য কোনো জেলায় গমন করতে পারবেন না। জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এছাড়া সব ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরি পরিসেবা, চিকিৎসাসেবা, কৃষিপণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ ইত্যাদি এর আওতাবহির্ভূত থাকবে।



শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT