ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

নোয়াখালী দ্বীপ হাতিয়ায় মেঘনা নদীতে নিখোঁজ ডুবরির মরদেহ উদ্ধার

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock সোমবার রাত ০৮:৫৪, ২৪ আগস্ট, ২০২০

রিয়াজ উদ্দিন রুবেল, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী হাতিয়ার মেঘনা নদীতে জাহাজের ইঞ্জিনে আটকে যাওয়া জাল কাটতে নেমে নিখোঁজ হওয়া এক ডুবরির মরহেদ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকালে জাহাজের নিচ থেকে ওই নিখোঁজ ডুবরির মরদেহ উদ্ধার করা হয়। নিহত ডুবুরি মো.মামুন (৪০) বরিশাল জেলার বানারীপারা উপজেলার বিশাল কান্দি গ্রামের মৃত আনোয়ার হোসেন’র ছেলে। হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, গতকাল রোববার হাতিয়ার নলচিরা ঘাটের পশ্চিম পাশে মেঘনা নদীতে এম.ভি. মিথিলা সালমান-৩ জাহাজের ইঞ্জিনের পাখায় জাল আটকে যায়। পরে ঢাকা থেকে ২ জন ডুবুরি আনা হয় তা কাটার জন্য। তার মধ্যে ডুবুরি মো. মামুন জাহাজের ইঞ্জিনের পাখায় আটকে যাওয়া জাল কাটতে নদীতে নেমে নিখোঁজ হয়। আজ সকালে নিখোঁজ ওই ডুবরির মরদেহ উদ্ধার করা হয়।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT