ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

নিরাপদ ভোটের পরিবেশ গড়তে মাঠে কাজ করছেন এএসপি জুয়েল রানা

এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা Clock বুধবার রাত ০২:১২, ১৭ নভেম্বর, ২০২১

ভোট নিয়ে দেশীয় একটি শ্লোগান চিরপরিচিত। “আমার ভোট আমি দিবো,যাকে খুশি তাকে দিবো।”

এই কমন শ্লোগান এর বাস্তবে রুপ দিতে দাউদকান্দি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে কাজ করছেন পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো.জুয়েল রানা।

কখনো তিনি সাধারণ ভোটারদেরকে অভয় দিতে ক্যাম্পেইন করছেন।আবার কখনো করছেন উঠান বৈঠক।

হ্যান্ড মাইক হাতে ঘরে ঘরে ছুটে চলছেন ভোটারদেরকে উৎসাহ দিতে।

প্রচারণা চালাচ্ছেন ভোটাররা নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে।

অবশ্য এমন ব্যতিক্রম উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ ভোটাররা।

এমন ছবি এই পুলিশ কর্মকর্তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম এফবি ওয়ালে আপলোড দিলে,তা মুহুর্তেই ভাইরাল হয়ে যায়।

অনেক নেটিজনরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, আবার ইতিবাচক কমেন্টেস করেছেন অনেকেই।

এর আগে তিনি পাশ্ববর্তী মেঘনা উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে উদ্ধুদ্ধ করেছেন।

উল্লেখ্য, এই উপজেলার ১২ টি ইউনিয়নে চলতি মাসের ২৮ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT