ঢাকা (রাত ১১:৪৪) শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

নারী কর্মীদের হেনস্তার প্রতিবাদে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock শনিবার রাত ১০:৩৮, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

কুমিল্লার দাউদকান্দিতে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ওপর হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা মহিলা জামায়াত।

 

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় দাউদকান্দি পৌরসভার রিফাত শিশুপার্কের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূর্ব প্রান্তের পূবালী চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি দাউদকান্দিতে সংগঠনের নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’র প্রচারণার সময় মহিলা জামায়াতের কর্মীদের ওপর অতর্কিত হেনস্তার ঘটনা ঘটেছে। বক্তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “রাজনৈতিক প্রচারণায় নারীদের ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা ও হেনস্তা কোনোভাবেই কাম্য নয়। আমরা দোষীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”সমাবেশে বক্তারা ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার দাবি জানান।

 

বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা এসিস্ট্যান্ট সেক্রেটারি বিলকিস আক্তার। এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি ফাতেমা জামান,পৌর সভানেত্রী শিরিন আক্তার ,সেক্রেটারি খোরশেদা আক্তার ও রাশিদা আক্তারসহ স্থানীয় নেত্রীবৃন্দ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT