ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

নাগরপুর উপজেলা বিএনপি’র র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মো:শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল মো:শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল Clock শনিবার রাত ১১:৪০, ২৬ মার্চ, ২০২২

টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস পালন করেছে নাগরপুর উপজেলা জাতীয়তাবাদি দল বিএনপি।

শনিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সময় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

পরবর্তীতে উপজেলা স্মারক ৭১ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

দলীয় কর্মসূচীর অংশ হিসেবে সকালে নাগরপুর উপজেলা বিএন পি আয়োজনে নবগঠিত কমিটর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম ও সদস্য সচিব মো. হাবিবুর রহমান হবি’র নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

নাগরপুর উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে নবগঠিত কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম এর সভাপতিত্বে, সদস্য সচিব হাবিবুর রহমান (হবি) সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, নব গঠিত আহবায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক ও সদস্যবৃন্দ, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতাকর্মীগণ।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT