ঢাকা (রাত ১১:২৪) বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

নওগাঁয় জেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ

আবু ইউসুফ, নওগাঁ আবু ইউসুফ, নওগাঁ Clock বৃহস্পতিবার রাত ০৮:৫৪, ৬ আগস্ট, ২০২০

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আহবান মুজিববর্ষে ৩ টি করে গাছ লাগান। এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের দিক নির্দেশনায় ৩ মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে নওগাঁ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক  মুশফিকুর রহমান সাহিদ এর উদ্যোগে ফয়েজউদ্দিন মেমোরিয়াল কলেজ প্রাঙ্গনে ফলজ, বনজ,ঔষধী গাছ রোপণ করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন নওগাঁ জেলা ছাত্রলীগের  নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক মোঃ মাহবুব কাদের ফাহিম, উপ-আইন বিষয়ক সম্পাদক মোঃ মুনেম শাহরিয়ার অয়ন, পাঠাগার বিষয়ক সম্পাদক আরাফাত রহমান হিমেল,সদস্য এহসান আহমেদ আকাশসহ স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এ সময় মুশফিকুর রহমান সাহিদ বলেন, “বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা আবশ্যক তারই ধারাবাহিকতায় পুরো মুজিবর্ষে আমাদের বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT